নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ উদযাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে জনসাধারনের একাংশ নৌ পথ ব্যবহারের মাধ্যমে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছান। নৌপথে তাদের এই ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুরো বাংলাদেশ ব্যাপী নৌ পুলিশের প্রতিটি অঞ্চলের নৌ পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ নৌঘাট,লঞ্চ ঘাট,লঞ্চ টারমিনালসমূহে নৌ পুলিশ সদস্যরা ফুট পেট্রোলের পাশাপাশি বিভিন্ন জলযান যোগে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন। নৌ পথে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য নৌ পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।

জনগণকে সচেতন করার জন্য মাইকিং,লিফলেট বিতরণ করছে নৌ পুলিশ। এছাড়াও, নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশক্রমে নৌ পুলিশ হেডকোয়াটার্স হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌ ঘাট ও লঞ্চ টার্মিনাল সমূহ সরজমিনে পরিদর্শনসহ সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

নৌ পুলিশ প্রধান বলেন,”নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সদস্যরা নৌ পথ ও যাত্রী সুরক্ষায় কাজ করছেন।আশা করা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় নৌ পথ ব্যবহারকারী এবারের সকলের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে।“