ইজাজুল,উত্তরা প্রতিনিধি: নৌ পুলিশ প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম আজ সোমবার (১৭ এপ্রিল)বিকালে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টরের “আপন ভুবন” বৃদ্ধাশ্রমে আসন্ন পবিত্র ঈদ –উল- ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেন।তিনি পবিত্র মাহে রমজানে বৃদ্ধাশ্রমে অবস্থানরত সকল বৃদ্ধ ও অসহায় মা’ দের নিয়ে ইফতার সম্পন্ন করেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বৃদ্ধাদের নিঃস্ব ও একাকী জীবনযাপনের মধ্যে নৌ পুলিশ প্রধানের আন্তরিকতা ও মমতা তাদের আবেগ আপ্লুত করে তুলে।

May be an image of 2 people

নৌ পুলিশ প্রধান বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় ও বৃদ্ধ মা’ দের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বলেন,”প্রতিটি মা বাবা যেমন তাদের সন্তানদের অত্যন্ত কষ্ট করে আদর যত্ন দিয়ে বড় করেন ঠিক তেমনি প্রতিটি সন্তানেরও তাদের নিজ নিজ বাবা মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া,ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ উল্লেখ করে বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে বাংলাদেশে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়নের মাধ্যমে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য শুধু নৈতিক বাধ্যবাধকতা নয়,বরং এই দায়িত্ব কর্তব্যের বিচ্যুতি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়েছে।‘

May be an image of 2 people

অতিরিক্ত আইজিপি বৃদ্ধ মা’দের প্রতি শুভকামনা ও আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল বৃদ্ধ মা’দের ঈদের উপহার প্রদান করেন।