চুয়াডাঙ্গা প্রতিনিধি: মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ।বাঙালি জাতির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ উৎসব। পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪৩০”।

May be an image of 10 people

১লা বৈশাখ বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা জেলায় আনন্দমুখর পরিবেশে নানান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩০ উদ্‌যাপনে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে সমাপ্ত হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

May be an image of 9 people

অনুষ্ঠানে প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজে, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আজিজুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, মাহাফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মোঃ নুরুল ইসলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা, মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।