প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদরদপ্তর সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১১ এপ্রিল)বেলা সাড়ে ১২টায় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মার্চ-২০২৩ মাসের অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিগত মাসের অর্থাৎ মার্চ-২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, ৯৯৯ সেবা, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, সভার সঞ্চালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, সিআইডি, র্যাব-৮ এর প্রতিনিধি, পিবিআই, এপিবিএন ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।




