ঢাকা ব্যুরো: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট সংলগ্ন ডাস্টবিন থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১০ সোনার বার উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সোমবার দুপুরে এই সোনা উদ্ধার করে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ডাস্টবিনের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পাওয়া যায়।

সব সংস্থার উপস্থিতিতে বস্তু দুটির ভেতর থেকে ১০টি (প্রতিটি ১১৬ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম। বারগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধার স্বর্ণের বারগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নিয়ে কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।