কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-ফরিদপুর রুটে চলা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা চার দিন বাস ধর্মঘট চলার পর গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে দুই জেলার বাস মালিক-শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে ধর্মঘট প্রত্যাহার হলেও এইসব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হবে মঙ্গলবার (আজ) সকাল থেকে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।
Post Views: 168




