নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাদক বিরোধী পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ রবিবার (০৯ এপ্রিল) সকালে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওপর খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঠাকুরগাও গামী শান্তি পরিবহন ও চট্টগাম থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মামুন (৩৫) ও পিন্টু বর্মন (২০)।
পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানকারী দল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কামারপুকুর নামক স্থানে ইনতেফা বালাইনাশক অফিসের সামনে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওপর খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঠাকুরগাও গামী শান্তি পরিবহন যার নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-৭১৬৯ যাত্রীবাহী বাস তল্লাশী করে আসামী মোঃ মামুন (৩৫) পিতা-মোঃ মনজু, মাতা- মোছাঃ কাঞ্চন, সাং-ধামগড়, ডাকঘর- ১নং ঢাকেশ্বরী, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ নিজ হেফাজতে রক্ষিত একটি শপিং ব্যাগে প্লাস্টিক ও স্কচটেপ দ্বারা মোড়ানো গাজার ২টি পোটলা যার মোট ওজন দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পৃথক আর এক অভিযানে চট্টগাম থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী হানিফ পরিবহন নাম্বার ঢাকা মেট্রো ব- ১৫-২৯৬৬ যাত্রীবাহী বাস তল্লাশী করে আসামী পিন্টু বর্মন (২০) পিতা-সুকোমল বর্মন, মাতা- জোসনা রানী, সাং-আমলাহার, ১নং অলইসালশিড়ি ইউপি, থানা- বোদা, জেলা- পঞ্চগড় এর হেফাজতে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগের ভিতর প্লাস্টিক ও স্কচটেপ দ্বারা মোড়ানো কালো পলিথিন ব্যাগে ১০ কেজি ৩২৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য চার লক্ষ আশি হাজার টাকা।
পরিদর্শক মো: শফিকুল ইসলাম এবং উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




