ঢাকা ব্যুরো: রাজধানীর বিআরটিএ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে আজ রবিবার (০৯ এপ্রিল)সকালে আসন্ন ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে যাত্রী সাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান এলাহি, বিআরটিএ চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সারাদেশে জেলা প্রশাসকগণ, বিভাগীয় কমিশনারগণ, পুলিশ সুপার, ডিআইজিগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগন, পরিবহনের সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারগন সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আসন্ন ঈদে ভয়াবহ যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণার দাবী জানানো হয়। অন্যতায় ২১ এপ্রিল শুক্রবার একসাথে ৫০ থেকে ৬০ লাখ লোক রাজধানী ছাড়তে রাস্তায় নামলে সড়কের পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। উত্তরাঞ্চলের লোকজনে সড়কে ঈদ করতে হতে পারে।
সরকার বাসের ভাড়া নির্ধারণ করে ৫১ সিটের বাসে, পর তা আবার ৪০ আসনের উপর ভাগ করে দেয়। ফলে কিলোমিটার হিসেবে ভাড়া কিছুটা বেড়ে যায়। আবার বিভিন্ন টোল যোগ করে তা ৪০ আসনের যাত্রী উপর হিসাব করে ফলে কিলোমিটার হিসেবে ভাড়া আরো কিছুটা বেড়ে যায়।
৫৫ আথবা ৬০ আসনের বাসগুলো কিলোমিটার প্রতি সরকারি ভাড়া আদায় করলে তাদের ভাড়া অনেক কম আসে। তারা সারা বছর এমন ভাড়া আদায় করলেও ঈদের সময়ে ৪০ আসনের বাস ভাড়ার হারে ভাড়া আদায় করে। ফলে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য শুরু হয়। অন্যদিকে দূরপাল্লার কিছু কিছু রুটে ২ গুণ ৩ গুণ বাড়তি ভাড়া আদায় হয়ে থাকে। এহেন ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করার দাবী জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।




