নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক অভিযানে ৬০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) যশোর জেলার বেশ কয়েকটি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সুমন হোসেন (২৮), মোঃ শাওন মিয়া (২৮), মোঃ তৌকির হোসেন প্রকাশ আল-আমিন প্রকাশ লাদেন (২৫), আমিনুর রহমান (৩৭),জামসের হোসেন (৩৫)ও হাবিবুর রহমান (৩২)।
এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই মোঃ শফিউর রহমান, এএসআই মোঃ নাজমুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাতে কোতয়ালী মডেল থানাধীন কুমার বাগডাঙ্গা গ্রামস্থ ধৃত আসামী মোঃ সুমন হোসেন এর বসত ঘরের সামনের উঠান হইতে আসামী মোঃ সুমন হোসেন (২৮), পিতা-নান্নু মোল্লা, সাং-কুমার বাগডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা-যশোরকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৪০ হাজার টাকা।
গত বুধবার এসআই রাজেশ কুমার দাশ, এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাওন মিয়া (২৮), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোছাঃ সুকজান খাতুন, সাং-আড়শিংড়ী (পুকুরিয়া), মোঃ তৌকির হোসেন প্রকাশ আল-আমিন প্রকাশ লাদেন (২৫), পিতা-মোঃ মশিয়ার রহমান মন্ডল, সাং-চুটারহুদা পূর্বপাড়া, উভয় থানা-চৌগাছাকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৪৫ হাজার টাকা।
এসআই মোঃ রইচ আহমেদ, এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মাদ্রাসাপাড়া সাকিনস্থ জনৈক ফজলে করিম মাষ্টার এর বসতবাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী আমিনুর রহমান (৩৭), পিতা-নুর ইসলাম, মাতা- আমেনা খাতুন, সাং-শিকড়ি (মাঝেরপাড়া), জামসের হোসেন (৩৫), পিতা-নুর হোসেন, মাতা-হাসিনা খাতুন, সাং-শিকড়ি (মাঝেরপাড়া), হাবিবুর রহমান (৩২), পিতা- রমজান আলী , মাতা- ছফুরা খাতুন, সাং-পুটখালি (কানাইখাল পাড়া), সর্ব থানা-বেনাপোল পোর্ট, দেরকে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ১লাখ ৩৫ হাজার টাকা। উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ঠ থানাগুলোতে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




