ইজাজুল, উত্তরা প্রতিনিধি: রাজধানীর বিমান বন্দর রেলস্টেশনে পার্কিংয়ের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে।এতে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। অপরদিকে তিন চাকার অটোরিকশা জটলার কারণে সব সময়ই যানজট সৃষ্টি হচ্ছে রেললাইনের উপর। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।

ইউনুস নামে এক ব্যবসায়ী দি ক্রাইমকে জানান, ৩০ হাজার টাকা এডভান্স দিয়ে সড়কের উপরে দোকান বসিয়েছি।প্রতিদিন ৫০০ টাকা ভাড়া দিতে হয়।

ফল ব্যবসায়ী দি ক্রাইমকে জানান ,এদের জ্বালায় অতিষ্ট আমরা। টাকা ছাড়া কোনক্রমেই দোকান বসানো যায় না। টাকা না দিলেই আমাদের উপরে নেমে আসে নানা ধরনের নির্যাতন।

জানা গেছে, গত ০২ এপ্রিল চাঁদা না দেওয়ার কারণে এক শরবত দোকানীকে জিআরপি পুলিশ দোকানও মালামালসহ পানিতে ফেলে দেয়।

ভুক্তভোগী অভিযোগ করে দি ক্রাইমকে বলেন, জিআরপি পুলিশের নিজস্ব ক্যাশিয়ার আছে । সে প্রতিদিন বিকেল থেকেই প্রতিটি ভাসমান দোকান থেকে চাঁদা উত্তোলন করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী দি ক্রাইমকে বলেন, জিআরপি পুলিশের এ এস আই আকবর তার লোক দিয়ে প্রতিদিন ৭ হাজার টাকা করে চাঁদা নিচ্ছে। মাসিক এই চাঁদার পরিমাণ দাড়য় ২ লক্ষ ১০ হাজার টাকা। বছরে এই চাঁদার পরিমাণ দাঁড়ায় ৩৩ লক্ষ ২০ হাজার টাকা।আর এই টাকা দিয়ে তার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন লন্ডনে।

এ ব্যাপারে জিআরপির স্ব-ঘোষিত ক্যাশিয়ার এএসআই আলী আকবর দি ক্রাইমকে বলেন,আমার চাঁদাবাজী করা প্রসঙ্গে যে আপনাকে অভিযোগ দিয়েছে সে মূলত কমিউনিটি পুলিশের নাম ব্যবহার করে চাঁদা তুলে। তার চাঁদাবাজীতে বাধা দিলে সে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করছে।

জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ চাঁদাবাজীর এর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কিছুদিন আগেও বিমান বন্দর রেলস্টেশন পরিপূর্ণ ফাঁকা ছিল। ছিলনা কোন ভাসমান দোকান ও হকারদের কলরব।জিআরপির স্ব-ঘোষিত ক্যাশিয়ার এএসআই আলী আকবর আসার পর থেকেই ফুটপাত দখল নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে।

এই বিষয়ে জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করে নি।