ঢাকা ব্যুরো: বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়।আজ শনিবার (০১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের অবস্থান ব্যাখ্য দিয়েছে মন্ত্রনালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে শামসুজ্জামানকে গ্রেপ্তার করার কারণ তিনি ‘বাংলাদেশে দ্রব্যমূল্য’ নিয়ে সংবাদ লিখেছেন। “এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।এই সাংবাদিককে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে গ্রেপ্তার করা হয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক মিডিয়া বাংলাদেশে প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রমাগত প্রতিবেদন করে আসছে। বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হয়েছে। এ ধরনের প্রতিবেদনের কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
“উল্লিখিত সাংবাদিককে শিশু নির্যাতন ও শিশু শোষণের কারণে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ তিনি ৯ বছরের একটি ছেলেকে দশ টাকা দিয়েছিলেন এবং তারপর সেই শিশুটির নামে নিজের মতামত প্রকাশ করেছিলেন। এটি অবশ্যই শিশু নির্যাতন এবং শোষণের একটি কাজ,” বলা হয় বিবৃতিতে।

এতে আরো বলা হয়, দ্বিতীয়ত, মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করার চেষ্টা করেছিলেন। এই কাজগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধের সমতুল্য।