বেনাপোল প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ শনিবার (০১ এপ্রিল)সকালে বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় তাদের গ্রেফতার করা হয়।
যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম দি ক্রাইমকে জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- নুর ইসলাম, সাং-বড় আচঁড়া এবং ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ মোমিনুর রহমান (২১), পিতা-জমির হোসেন, সাং-গাতিপাড়া, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা–যশোরদের গ্রেফতার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 196




