প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশন( বাবিসাফ) এর উদোগে গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ঢাকার মাতুয়াইল বিশ্বরোড সংলগ্ন হিউম্যান রাইটস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাবিসাফের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইঁয়ার সভাপতিত্বে ও এফবিজেওর অর্থসচিব আব্দুল বাতেন সরকারর পরিচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেওর) মহাসচিব মোঃ সামছুল আলম, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবু তাহের মিয়াজী, এফবিজেওর ধর্মসচিব মোঃ আবু ইউসুফ। এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস আলী, আরজেএফ এর স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম ও ডেমরা থানার পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় দায়িত্ব পালনরত ডেমরা ও যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃনদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে উপস্থিত সকলের মরহুম পিতামাতাসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কলেজ রোড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।