চন্দনাইশ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এবং মানবিক যুবলীগের প্রবক্তা যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহুর এর আহবানে গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ইফতার বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কৃষি ও সমবায় সম্পাদক পদ প্রত্যাশী ও আগামী দোহাজারী পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী এবং দোহাজারী পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস.এম রবিনের উদ্যোগে উপজেলার দোহাজারী পৌরসভার এলাকায় কয়েক শ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

যুবলীগ নেতা এস.এম রবিন বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তৃণমূল থেকে কাজ করে যাচ্ছে। যুবলীগের চলমান সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে সারা দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। বিএনপির নেতাকর্মীরা কোনো ইস্যুতেই মানুষের পাশে থাকে না। তারা আছে চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র নিয়ে। আমার পক্ষ থেকে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সদস্য মো. ইছহাক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জামাল হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলী,আবদু রউফ, দেলোয়ার হোসেন,জাহাঙ্গীর, কামাল হোসেন, জিসান, বাবুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।