খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা গত বৃহস্পতিবার (৩০শে মার্চ) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে বক্তব্যে প্রদান করেন আইন-শৃঙ্খলা কমিটির উপদ্দেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষজনক প্রকাশ করে বক্তাগন বলেন-জাতি,ধর্ম-বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। পবিত্র মাহে রমজানের পবিত্রটা রক্ষাসহ বাজার মনিটরিংয়ের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে অনুমোদন বিহীন গ্যাস পূর্ণ সিলিন্ডার বিক্রির বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ বিরুপ পরিবেশের উপর প্রভাব পরবে বলে বক্তাগন বলেন। সভায় অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অপরদিকে রামগড় উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন, রামগড় থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।




