রাঙ্গুনিয়া প্রতিনিধি: দীর্ঘদিন ধরে আমাদের দলকে আপনারাই গ্রাম, পাড়া ও মহল্লায় ধরে রেখেছেন। আপনারাই হচ্ছেন দলের রক্ত সঞ্চালনকারী। এবং আওয়ামী লীগ আজ যুগ যুগ ধরে আপনাদের সহযোগিতায় টিকে আছে। আপনাদের মূল্যায়নের প্রয়োজন আছে বলেই আজকে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আপনারাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ (মধ্য) তৃণমুলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিস্তি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বক্তৃতা করেন।

May be an image of 1 person, standing and sittingএছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ, ওর্য়াড ও মহল্লা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ বদলে গেছে। সারা দেশের প্রত্যেকটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের উপকারভোগী। সমগ্রদেশের সাথে আমাদের রাঙ্গুনিয়া যেভাবে বদলে গেছে তা আজ মানুষের কল্পনার বাইরে। এ পরিবর্তন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সম্ভব হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ পরিবর্তনের অংশীদার।

তিনি আরো বলেন, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা তিনটি করে ইউনিট গঠন করেছি। গত চৌদ্দ বছরে দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।একারণে দেশের অনেক পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন তৃণমূল নেতাদের হাটে, মাঠে, ঘাটে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। নির্বাচন সন্নিকটে তাই এ উন্নয়নের গল্প মানুষের কাছে তুলে ধরতে পারলে নৌকার বিজয় নিশ্চিত।