প্রেস বিজ্ঞপ্তি: বন পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজকে সম্পৃক্ত করণের লক্ষ্যে পরিবেশ ক্লাব ও বনসংরক্ষণ ক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নেকম ও ইউএসএআইডি এর ইকো লাইফ প্রকল্পের সহায়তায় ৬ টি বন সংরক্ষণ ক্লাবকে এবং ৬টি পরিবেশ ক্লাবকে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, হিমছড়ি সহ-ব্যবস্থাপনার কমিটির সদস্য সচিব ও রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা, লুৎফুন্নেছা বেগম, কোষাধ্যক্ষ হিমছিড় সিএমসি এবং হিমছড়ি সিএমসি এর অন্যান্য সদস্যগন। এছাড়া নেকম থেকে উপস্থিত ছিলেন-ডঃ শফিকুর রহমান, উপ প্রকল্প পরিচালক, নেকম ইকো-লাইফ প্রকল্প, আফরোজা খাতুন সিবিএইচ আইডি এন্ড গভার্নেন্স ম্যানেজার সহ নেকম এর অন্যান্য ষ্টাফ ও সদস্যরা।
বন ও পরিবেশ সংরক্ষণে কাজ করা এ সকল সদস্যরা বই পড়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে জ্ঞানের প্রকাশ করতে সক্ষম হবে। পাশাপাশি বিনোদনের জন্য খেলার সামগ্রী তাদের শরীরের ও মনের উপর এক অবিস্মরনীয় পজিটিভ প্রভাব ফেলবে যা বন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে তাদের অংশগ্রহণ ও উদ্ভুদ্ধ হবার মাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হবে।




