লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলা মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) কুতুবদিয়া পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মূখ্য কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামীগীগে সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, জেলা আওয়ামীলীগের সদস্য শফিউল আলম, উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম, উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আযাদ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, লেমশীখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফর আলম সিকদার, বিআরডিবির চেয়ারম্যান এস,কে,লিটন কুতুবী,সরকারী,বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক, উপস্থিত ছিলেন।
পরে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুতুবদিয়া দ্বীপে আগামী পহেলা বৈশাখ জাতীয় গ্রীডের আওতায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার আস্বস্ত করেন।
এছাড়াও কুতুবদিয়া সরকারি হাসপাতালে মাতৃত্ব ডেলিভারি করা হচ্ছে এবং মাতৃত্বকালীন পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে কুতুবদিয়া দ্বীপের ৪৮ কিলোমিটার বেড়িবাঁধ সুপার ডাইকের আওতায় আদলে বেড়িবাঁধ নির্মাণের জরীপ কাজ চলমান। সুপার ডাইকের আওতায় কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ করা হলে ভ্রমন প্রিয়সী পর্যটকের ভরপুর হয়ে যাবে। অগ্নি নিবারনের জন্য কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন যতার্থ কাজ করেত পারছে না। রাস্তায় যত্রতত্র মালামাল ও গাড়ি পার্কিং করে রাখার কারনে আগুন লাগার গন্তব্য স্থানে পৌছতে সমস্যা হচ্ছে। উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ইউনিয়নের কিছু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে যোগাযোগ ব্যবস্থা সুবিধা না থাকায় শিক্ষার্থীরা যথা সময়ে বিদ্যালয়ে যেতে পারে না। বিষয়টি আমলে নিয়ে অতিসত্বর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।




