সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছন। তার নাম আবদুল হামিদ (১৮)। তিনি উপজেলার চরতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে। আজ বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টায় আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে কাল বৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকা উল্টে গেলে ওই শ্রমিক নিখোঁজ হন।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকাল থেকে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। আজ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে নদীতে চলে যান। বিকেল ৩ টায় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজের সন্ধানে কাজ করছেন।