নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা আজ বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরেন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির বাড়তি দামের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রশাশনের হস্তক্ষেপ প্রয়োজন মনে করেন বক্তারা। সভায় ক্ষোভের সাথে বলা হয় এলাকার দোকানদাররা নিজ নিজ দোকানের সামনে মূল্য তালিকা প্রদানে উদাসীন।
সভায় অভিযোগ আনা হয় উপজেলার চুনতি অভয়ারণ্য এলকায় রোহিঙ্গারা বসতি স্থাপন করছে। এছাড়াও অন্যান্য পাহাড়ি এলকায়ও রোহিঙ্গারা বসবাস করছে । চরম্বা ইউনিয়নে প্রভাবশালীরা জমির উপরিভাগের মাটি কেটে করছে ব্যবসা। সরকারী খাস জায়গা ও পাহাড় টিলা নিয়েও বাণিজ্য করেছে বিভিন্নজন। পহাড় টিলা বেষ্টিত বড়হাতিয়া ইউনিয়নে অসৎ প্রকৃতির লোকদেরকে, স্বার্থপররা অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।এলকার বনসম্পদ ও পাহাড় কাটা হচ্ছে। এতে অত্র ইউনিয়নের শান্তি শৃংখলা ব্যহৃত হচ্ছে।
সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটা হচ্ছে।অপর এক অভিযোগে বলা হয় লোহাগাড়া বটতলীসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে চড়া দামে মাংস ও মাছ বিক্রি করা হচ্ছে। বাসী মাছ মাংসে মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থ।
আইনশৃঙ্কলা বিষয়ক কমিটির এসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, জয়নাল আবেদিন, এস এম ইউনুস, হারুন অর রশিদ, মৌলনা হেলাল উদ্দিন, এ ওয়াহেদ, মো: নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এইচ. এম এ গণি সম্রাট ও সাংবাদিক রায়হন সিকদার প্রমুখ।
চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, একটি মহল তাঁর বিরুদ্ধে জায়গা জমি সংক্রান্তে নানাভাবে ষড়যন্ত্র করছে এবং এলকাবাসীর মধ্যে অহেতুকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ব্যাপারে তিনি লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তার ন্যায় সঙ্গত হস্তক্ষেপ কামনা করেন।




