মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের জেলার চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজ বুধবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের প্রণোদনা বিতরণ করেন।

প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে তার সাথে বাড়ছে খাদ্য চাহিদা আর আবাদী জমির পরিমাণ কমছে। তাই আমাদের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা মেটানোর জন্য অল্প জমি থেকে ফসলের উৎপাদন বাড়াতে হবে। তাই বর্তমান কৃষি বান্ধব সরকার বিগত বছরের ন্যায় এবারও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, সকল উপসহকারী কৃষি অফিসার, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণী।

প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ স্মৃতি রানী সরকার।

তিনি বলেন, আউশ আবাদে পানির পরিমাণ কম লাগে। তাই আউশ আবাদ বৃদ্ধি করার জন্য সকলের প্রতি আহবান জানান।

উপজেলার প্রায় ২ হাজার জন কৃষককে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতিটি কৃষকদের মাঝে ১ বিঘা উফশী আউশ আবাদের সহায়তা হিসেবে ৫ কেজি আউশ ধানের বীজ , ১০কেজি ডিএপি, ১০ কেজি হারে এমও পি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।

তিনি আরোও জানান, ধোপাছড়ি ও বৈলতলী ইউনিয়নের প্রণোদনা স্ব -স্ব ইউনিয়নে বিতরণ করা হবে এবং অন্যান্য এলাকার প্রণোদনা উপজেলা কৃষি অফিস থেকে বিতরণ করার লক্ষ্যে ১০ জন কৃষকের দিয়ে আজকের কর্মসূচী উদ্বোধন করা হয়।

তিনি প্রণোদনার বীজ ও সার গ্রহণ করে আউশের আবাদ বৃদ্ধির জন্য উপস্থিত সকলকৃষকের প্রতি আহবান জানান।