ক্রাইম প্রতিবেদক: সীতাকুন্ড থানা পুলিশের অভিযানে ১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩ টি গুলিসহ ১ জন গ্রেফতার সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ)রাতে সীতাকুন্ড থানাধীন ৫নং বাড়বকুন্ড ইউপির ১নং ওয়ার্ডস্থ হাতিলোটা গ্রামের শান্তার দীঘির পূর্ব পাড়ে ধৃত আসামী এমরানের দখল হতে দেশীয় তৈরী একনলা বন্দুকসহ তাকে গ্রেফতার করা হয়।
সীতাকুন্ড থানার আফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ দি ক্রাইমকে জানান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় এবং সীতাকুন্ড থানার আফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ তত্ববধানে এসআই মোহাম্মদ সোহেল আহমেদ, সীতাকুন্ড থানাধীন ৫নং বাড়বকুন্ড ইউপির ১নং ওয়ার্ডস্থ হাতিলোটা গ্রামের শান্তার দীঘির পূর্ব পাড়ে ধৃত আসামী এমরানের দখল হতে, তাহার অস্থায়ী বসত ঘর বা তাবুর ভিতর বিছানার উপর এমরানোর বালিশের পাশ হইতে ১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক ৩ টি গুলিসহ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সীতাকুন্ড থানার অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।




