নিজস্ব প্রতিবেদক: কৃষকের সার ব্যবস্থাপনা থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র পরিচিতি নম্বর এবং পণ্যের মাণ নির্ধারণ ও এক্রিডিটেশন চালু করতে স্মার্ট হচ্ছে শিল্প মন্ত্রণালয়। এ জন্য কারিগরি সহায়তা পেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে আজ সোমবার (২৭ মার্চ) সকালে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্র চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে মন্ত্রণলয় থেকেই চাহিদা, যোগান, সরবরাহ ও মান কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে বলে জানান তিনি।

এই উদ্যোগ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকলকেই ধন্যবাদ জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা মালোয়েশিয়া ও কোরিয়ার কাতারে থাকতাম। তবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আপোসহীন ও দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সক্ষমতা অর্জনের কারণে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয় হচ্ছে। কোভিড সময়ে আমরা আমাদের ডিজিটাল রূপান্তরের সুবিধা পেয়েছি। এটাই প্রমাণ করে বাংলাদেশকে কখনো দাবায়ে রাখা যাবে না।                                  বিজ্ঞাপন 

May be an image of text

বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের প্রতিটি বাজারে থরে থরে পণ্য সাজানো দেখা যায়। তার মানে পণ্য উৎপাদনেও কোনো সমস্যা নেই; সমস্যা আছে সরবরাহে। সে জন্য আমরা প্রযুক্তি ব্যবহারে আইসিটি বিভাগের সঙ্গে চুক্তি করলাম। এর মাধ্যমেই আমরা দুর্নীতিকেও বিদায় জানাবো।

বিশেষ অতিথির বক্তব্যে ৭০ লাখের বেশি ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তাকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি বিভাগ একসঙ্গে কাজ করবে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পাঁচ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে টেনে তুলতে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। ইজিপি ও ই-নথি’র কারণে বাংলাদেশ বিশ্বে দুর্নীতির বদনাম থেকে মুক্ত হয়েছে। এখন আইসিটি খাতকেও বিশ্বে অষ্টম অবস্থানে যাওয়ার সুযোগ বাংলাদেশের রয়েছে। এজন্য আমরা স্মার্ট ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে আইসিটি বিভাগ সহযোগী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিল্প মন্ত্রণালয় চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার।

উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচলক সামি আহমেদ প্রমুখ।