প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার সড়ক-মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার-ফোর্সের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম। আজ সোমবার (২৭ মার্চ)সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ ট্রাফিক বিভাগে কর্মরত সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানসহ ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।




