আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের নবগঠিত কমিটি ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। আজ রবিবার দুপুরে নগরীর সাসন রোডস্থ বাসায় ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, অঙ্গ সংগঠনসহ সকলে মিলে সংগঠনের কাজকে জোরদার করুন। অসহায় হতদরিদ্র ও নিরীহ মানুষের পাশে দাঁড়ান। সঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন।

ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন চৌধুরীসহ নবগঠিত কমিটির উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।