চকরিয়া অফিস : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন করেছেন চকরিয়া উপজেলা প্রশাসন। সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।
১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে নিরস্ত্র বাঙ্গালী জাতির উপর ঝাপিয়ে পড়ে। হানাদার বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালায়। সারাদেশে মুক্তিকামী মানুষকে ধরে ধরে হত্যা করে। তবুও বাঙ্গালী জাতিকে দমিয়ে রাখতে পারেনি। ২৬ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধে এইদেশের ধামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনেন। ২৫ মার্চ আর্ন্তজাতিক গণহত্যা দিবস পালন করার দাবী জানান।
শনিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকিব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও জাওয়াদ বাপ্পী।




