বান্দরবান প্রতিনিধিঃ আজ ২৫ শে মার্চ শনিবার মাহে রমাদানের ২য় দিনে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজির নেতৃত্বে বান্দরবান বাজার মনিটরিং করেন। এই রমজানের যেন ব্যাবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় ছোলা, পিয়াজ,তেল চিনির দাম বাড়াতে না পারে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান ঠিক থাকে সে জন্য বেশ কিছু মুদি দোকান পরিদর্শন করেন।

কাঁচা বাজারে যেন শাক সব্জি কাঁচা মরিচ বেগুনসহ সকল কাঁচা বাজারে বেশী মুনাফার জন্য দাম না বাড়ানোর তাগিদ দেন তিনি। কাঁচা মাছ মাংশের দোকান ও পরিদর্শন করেন এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।যদি সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্য বৃদ্ধি করার পায়তারা হয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

বাজার মনিটরিংয়ে সাথে ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, বান্দরবান পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক কুলচুমা আকতার, বান্দরবান ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, বিশিষ্ট ব্যাবসায়ী ঠিকাদার পৌর আওয়ামীলীগ এর সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।