বনানী প্রতিনিধি: রাজধানীর বনানী থানা পুলিশের কথিত সোর্স অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী শহীদ ওরফে ফর্মা শহীদ এর অত্যচারে অতিষ্ঠ স্থানীয় জনসাধারণ। বনানী পুলিশ তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নেয়ায় সে বেপরোয়া উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাখালী টিএন্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে শহীদের ঘরে দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল, বিয়ার ও মদের জমজমাট ব্যবসা চলছে। অভিযোগ আছে, তার ঘরে প্রতিদিন জুয়া খেলা চলে। পুলিশের চোখে ধুলি দিতে সোর্স শহীদের ঘরের বাইরে রাস্তায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ঘরে বসে বাইরের চিএ দেখা যায়। ক্যামেরায় বিপদ দেখলেই শহীদ পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে যদি ভাল মানুষই হবে তাহলে তার ঘরে সিসি ক্যামেরা কেন? তাও আবার বস্তির ঘরে! এসব প্রশ্ন এলাকার বাসিন্দাদের।

অনুসন্ধানে জানা গেছে, শহীদের শেল্টারে ভাগিনা হৃদয়, ইয়াসিন, নাডা সুমন এরা বনানী থানাধীন এলাকার বাসা বাড়িতে চুরিসহ গাড়ীর পার্টস, মোটরসাইকেল চুরির সাথে জড়িত। সোর্স শহীদ চুরির মালামাল কেনাবেচা করে। তার ঘরে গেলেই চুরির মালামাল চোখে পড়ে। এছাড়া চুরির মোটরসাইকেল কেনাবেচা করার জন্য গোডাউন বস্তিতে তার একটি গ্যারেজ রয়েছে।

বনানী থানা পুলিশের কথিত সোর্স শহীদকে ২০০৫ সালে বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ বনানী ২ নম্বর রোড এর হিন্দুপাড়ার বস্তি থেকে গ্রেফতার করেছিল র‍্যাব-১। জেল থেকে সাজা খেটে বের হওয়ার পর থেকে শহীদ পুলিশের সোর্স হিসেবে কাজ করতে থাকে। প্রথমে গুলশান থানায় বর্তমানে বনানী থানায়। ভারতে গ্রেফতার হওয়া বনানী থানার তদন্ত ওসি সোহেল রানা গুলশান থানায় থাকাকালে তার ব্যাক্তিগত গাড়ীর ড্রাইভারও ছিল শহীদ। পুলিশের সাথে সুসম্পর্কের সুবাদে দিনদিন তার অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে।

মহাখালীর বাসিন্দা বারেক দি ক্রাইমকে জানান, এলাকার অনেক চিহ্নিত সন্ত্রাসীর সাথে শহীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।এমনকি গোপনেও যোগাযোগ রয়েছে। এক সন্ত্রাসীর সাথে আরেক সন্ত্রাসীর সেটিং করার পাশাপাশি বিভিন্ন অপরাধ কর্মকান্ডের প্রস্তাব নিয়েও কথা বলে শহীদ। এছাড়া তাদের কাছে প্রয়োজন অনুযায়ী নিজ হাতে ককটেল বোমা বানিয়ে বিক্রি করে। এছাড়া পাইকারি মাদক সরবরাহের কিং সে।

সূত্রে জানা গেছে, যেসব সন্ত্রাসীদের সাথে শহীদের ঘনিষ্ঠতা তাদের পুলিশ ধরতে গেলে তার আগেই ফোন করে জানিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করে শহীদ, যারা তাকে চাঁদা দেয়না পুলিশের কাছে নিজের অবস্থান টিকেয়ে রাখতে নিজেই সাথে গিয়ে সেসব সন্ত্রাসীর বাড়ি চিনিয়ে দেয়।

জানা যায়, সোর্স শহীদ এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও নিরীহ লোককে গ্রেফতার করানোর ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। তার চাহিদা মতে চাঁদা না দিলে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে গ্রেফতার করিয়ে রিমান্ডে নেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশের কতিপয় অর্থলোভী কর্মকর্তারা বানিজ্য করার জন্য বা প্রমোশন পেতে সোর্স শহীদের কথা মতে অনেক সময় যাকে তাকেই গ্রেফতার করে মামলা দিচ্ছে।

মহাখালী টিবি গেট এলাকার বাসিন্দা সোহাগ। বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত কয়েকদিন আগে রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কাজ শেষে বাড়ি ফেরার সময় সোর্স শহীদসহ সাদা পোশাকে ৪জন পুলিশ পরিচয়ে তার পথ অবরোধ করে। চেক করার উছিলায় সোর্স শহীদ সোহাগের পকেটে দুই পিচ ইয়াবা ঢুকিয়ে দেয়। পরে গ্রেফতার নাটক সাজিয়ে সোহাগের কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরে ছেড়ে দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, বনানী ২ নম্বর রোডের সরকারী ঝিলের একাংশ মাটি ভরাট করে দখল করে সোর্স শহীদ ঘর তুলেছে। প্রথমে নিজে থাকতে পরবর্তীতে রাতের আধারে মাটি ভরাট করে দখল করে একে একে প্রায় ১৫টি দোকান ও ঘর তুলে ভাড়া দিয়েছে।

বনানী গোডাউন বস্তির সফিক দি ক্রাইমকে জানান, শহীদ অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় বলে বস্তির মানুষ তাকে ভয় পায়। এছাড়া তাকে কিছু বললে পুলিশ দিয়ে ধরিয়ে মিথ্যা মামলা দেয়।

একাধিক বস্তিবাসী দি ক্রাইমকে অভিযোগ করেছেন, বনানী থানা এলাকায় মাদক ব্যবসায়ীরা শহীদের কাছ থেকে মাদক কিনে ব্যবসা করে। যারা কিনে না তারাই গ্রেফতার হয়।এ নিয়ে মাদক বিক্রেতার সাথে শহীদের বিভেদ লেগে রয়েছে।

অভিযোগ আছে, মাদক ব্যবসায়ী যারা শহীদকে চাঁদা দেয় তারা মাদক ব্যবসা করে পুলিশের ঝামেলাবিহীন। বলির পাঠা হতে হয় নিরিহ মানুষকে নয়তো মাদক সেবীকে। প্রায়ই আসামী ধরানোর জন্যে থানা থেকে পুলিশ যখন শহীদকে প্রেসার দেয় তখন নিরিহ লোকদের নাটকীয়ভাবে পকেটে চেক করার উছিলায় হাত ঢুকিয়ে নিজের হাতেই থাকা ইয়াবা বের করে ফাঁসিয়ে দেয়।

নাম প্রকাশে অনুচ্ছুক বনানী থানার এক পুলিশ কর্মকর্তা দি ক্রাইমকে জানান, সোর্স শহীদ তো মাঝে মাঝে নিজেকে পুলিশই মনে করে, পারলে যেন আকাশে উড়ে। স্থানীয়দের মতে, শহীদের কর্মকান্ড দিনদিন ভয়ংকর হচ্ছে। যাতে লাগামটানা প্রয়োজন মনে করছেন তারা। তার অপরাধ তদন্ত করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।