নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৫ হাজার ইয়াবা ও ১টি প্রাইভেট কারসহ মাদক পাচারকারী ১জনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৯টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্লা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালানো হয় প্রাইভেট কারে। তল্লাশির সময় বিশেষ কায়দায় প্রাইভেট কারে রাখা ইয়াবাগুলো পাওয়া যায় । আটক ইয়াবা পাচারকারী মোহাম্মদ জালাল (৩৪) কক্সবাজার সদরের বাসিন্দা বলে জানা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান দি ক্রাইমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেট কারের গতি থামানো হয় জাঙ্গাইল্লা নামক এলাকায়। তল্লাশির এক পর্যায়ে কারের যাত্রী আসনের নিচে তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া গেছে। আটক ব্যক্তি ইয়াবাগুলো কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সগণ। এ ব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।