মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে সাত দোকানদারকে ৯ হাজার পাঁচশত টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১১ টা থেকে দেড়টা টা পর্যন্ত দোহাজারী পৌরসভা এলাকায় বাজার মনিটরিং করে সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী মাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

এসময় কাঁচাবাজার ও মুদির দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও ক্রয় মূল্যের ভাউচার যাচাই করা হয় এবং অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।

জানা যায়, সেভার ব্রের্কাসকে মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখায় ৩ হাজার টাকাসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে পণ্য বিক্রয় করায় মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা বাজার মনিটরিং টিমের সদস্য প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপেন চাকমা উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।