নুরুল ইসলাম : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চতুর্থ দফায় ভূমিহীনদের মধ্যে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন আগামীকাল। লোহাগাড়া উপজেলায় মোট ৩৮৪টি পরিবার ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন হিসেবে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী পর্যায়ক্রমে এ পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে লোহগাড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষিত হয়েছে।আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে লোহাগাড়ায় কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণির-পেশার লোকজন অংশহগ্রহণ করেন।

তিনি আরো জানান, আগামীকাল বুধবার (২২মার্চ) সারাদেশে ৩য় পর্যায়ের অবশিষ্ট গৃহ ও ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। গণভবণ প্রান্ত হতে অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হবে। তবে উপজেলা প্রান্তে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য লোহাগাড়া নির্বাহী কর্মকর্তা বিশেষভাবে অনুরোধ করেছেন।