মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।

এ সময় তিনি চন্দনাইশে যাতে কেও গৃহহীন না থাকে তার জন্য উপজেলা প্রশাসনের আন্তরিক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১ম পর্যায়ে ২৯টি, ২য় পর্যায়ে ২৭টি, ৩য় পর্যায়ে ৮০টি এবং ৪র্থ পর্যায়ে ৬৫টি সহ মোট ২২৬টি একক পাকাগৃহ প্রদান করা হয়েছে। এছাড়াও সর্বশেষ আগামী ৩০ জুনের মধ্যে আরও ২৫টি ঘরের
কাজ সম্পন্ন করা হবে বলে জানান।

এ প্রেস ব্রিফিং-এ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।

তিনি জানান ৪র্থ পর্যায়ে প্রতিটি ঘর নির্মাণে ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা ব্যয় করা হয়েছে ও হাশিমপুরে ৪০টি এবং কাঞ্চনাবাদে ২৫টিসহ মোট ৬৫টি ঘর তৈরি সম্পন্ন করেছেন তারা।

প্রেস ব্রিফিং আরোও জানানো হয়, আগামীকাল বুধবার ২২ মার্চ গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এতে চন্দনাইশ উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাননীয় সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, উপকার ভোগীদের নিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিং-এ গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, শিবলী সাদিক কফিল, খালেদ রায়হান, মো. নাছির, সৈকত দাশ ইমন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহনুর দস্তগীর, কামরুল ইসলাম মোস্তফা, শহিদুল ইসলাম, আরফাত, এম এ হামিদ, আয়ুব মিয়াজীসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।