পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন পটিয়া রেঞ্জের কর্মকর্তাও কর্মচারীরা পটিয়া রেঞ্জাধীণ চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের বাগিচারহাট এলাকা হতে অভিনব কায়দায় কাঠ পাচারকালে ২৭৯ টুকরা=৯৫.৫৪ ঘনফুট গামার চিড়াই কাঠ বোঝাই একটি মিনি পিকাপ চট্টমেট্রো (ট) ১১-৮২২৫ আটক করেছে। গতকাল সোমবার (১৩ মার্চ) সকাল ৯টায় কালিপুর রেঞ্জের কর্মকর্তাও কর্মচারীরা এ কাঠ জব্দ করতে সক্ষম হয়।
পটিয়া রেঞ্জের রেজ্ঞ অফিসার দি ক্রাইমকে জানান, মিনি পিকাপটির উপরে অল্প পরিমাণে সবজ্বির বস্তা ও শুকনো লতা-পাতা বস্তায় ভরে কাঠগুলো ঢাকা ছিল।দূর ও কাছে থেকেও দেখে মনে হবে সবজ্বি পরিবহন করা হচ্ছে। উক্ত মিনি পিকাপ থেকে গামার চিড়াই কাঠ ২৭৯ টুকরা=৯৫.৫৪ ঘনফুট আটক ও জব্দ করা হয়েছে। বন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান।
Post Views: 261




