মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের পরিবেশগত অবস্থা মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের কলাতলীর একটি হোটেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

ওয়াটারকিপার্স বাংলাদেশ এর অর্থায়নে স্থানীয় পরিবেশ সংগঠন “গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন” এ কর্মশালার আয়োজন করে। এতে বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক জনকণ্ঠের কক্সবাজার স্টাফ রিপোর্টার এইচ, এম এরশাদ, ইংরেজি দৈনিক দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির কক্সবাজার প্রতিনিধি ফরিদুল আলম শাহীন, সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস, দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ, এম নজরুল ইসলাম, সাংবাদিক ইমাম খাইর, ওয়াটার কিপার্স বাংলাদেশ এর গবেষক ইকবাল ফারুক, পরিবেশ নেতা দোলন ধর, পরিবেশ সংগঠক ইরফানুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ উপজেলার পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন। এদের মধ্যে ছিলেন উখিয়া উপজেলা বাপা সভাপতি আয়াজ রবি, ঈদগাঁও উপজেলা বাপা সভাপতি মোঃ রেজাউল করিম, বাপার মহেশখালী আঞ্চলিক কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ আতিক ও হাবিবা। অন্যদের মধ্যে স্থানীয় সাংবাদিক ও পরিবেশ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২২ জন অংশগ্রহণকারী অংশ নেন।

এতে বলা হয়, কক্সবাজারে মোট ২২০টি করাত কল রয়েছে। এর মধ্যে ৯৪ টির কোন অনুমোদন নেই। মামলা মোকদ্দমা করে বাকিগুলো কোন মতে অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে।