নুরুল ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় বিজিবিকে বহনকারী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও ২ জন।আজ শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় আজিজ নগরের ১২নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদ (৩২) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক ইমন চৌধুরী জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বিজিবি সদস্যদের বহন করা বাস ও বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে।
Post Views: 177



