পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার (০৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান মুসল্লিরা। দুপুর দুইটার দিকে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের চৌরঙ্গী মোড়। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তারা মিছিল বের করেন। মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হলে পুলিশ বাধা দেয়। একে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে শহরের পাশে আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ১০টি বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। এছাড়া, শহরের একটি বাজারের চারটি দোকানের মালামাল বের করে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয়া হয়েছে ট্রাফিক পুলিশের একটি কার্যালয়।

বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ থেকে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।