প্রেস বিজ্ঞপ্তি: সীতাকুণ্ড উপজেলাধীন সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির ১১তম কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্লট মালিকদের পুনর্মিলনী আজ শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ হাজারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ বলেন, সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার প্রধান সড়কের অবস্থা যে এতই করুণ তা আমার জানা ছিল না। এই সড়কের সংস্কার কাজ অচিরেই শুরু হবে। পর্যায়ক্রমে এই আবাসিক এলাকার অন্যান্য সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে। ইতোমধ্যে আবাসিক এলাকায় সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে এবং পুরো আবাসিক লাইটিং-এর আওতায় এসেছে জেনে আনন্দিত হলাম।প্রসঙ্গক্রমে তিনি বলেন, এই আবাসিকে আমি এই প্রথম আসলাম।
সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ ও ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
সিলিমপুর সিডিএ হযরত উমর (র.) মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ রবিউল আলমের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উপদেষ্টা, লে. কর্ণেল জয়নুর রশিদ ও লায়ন এ. আর. বড়ুয়া, সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ ও এডভোকেট আবু তাহের, সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামসেদুর রহমান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, দৈনিক সমকাল পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সেকান্দর হোসাইন, সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতি জামে মসজিদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিলিমপুর সিডিএ এ ব্লক- জামে মসজিদের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, প্লট মালিক এডভোকেট মহিউদ্দিন হাশিমী, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, খোরশেদ আলম চৌধুরী সেলিম, গাউছুল হক চৌধুরী, সাহাবউদ্দিন পেশকার ও আলাউদ্দিন সন্দ্বীপি, সরকারি কর্মকর্তা মো. লোকমান, হাজী মো. লোকমান প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সিলিমপুর সিডিএ হযরত উমর (র.) মডেল মাদরাসার শিক্ষক সাঈদ মানিক। দিনব্যাপী অনুষ্ঠিত অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সকালে ও বিকালে নাস্তা এবং দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।




