বান্দরবান প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পৌর শাখার আয়োজনে স্থানীয় অরুণ সারকী টাউন হলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তারা সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে আগামীতে ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার অনুরোধ জানান।