নুরুল ইসলাম : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দেবে যোগ্যজনে” এ প্রতিপাদ্য নিয়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ২মার্চ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ১১টায় বের করা হয় এক র্যালী। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল শুক্কুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া ও ভোট প্রদান প্রত্যেক যোগ্য নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার খুবই আন্তরিক। বক্তারা আরো বলেন লোহাগাড়ায় রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলমসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।




