নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪জনকে আটক করা হয়েছে গত ১মার্চ বুধবার দিবাগত রাত সোয়া ১২টায়। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নাথপাড়ার প্রয়াত সুনীল কুমার নাথ ওরফে ডাঃ এস.কে নাথের বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় আটক হয়েছে ডাঃ এস.কে নাথের দুই পুত্র বিশ্বজিৎ নাথ (৪০), রাজীব নাথ (৩২), চট্টগ্রাম নগরের পশ্চিম ষোলশহর এলাকার মানিক রঞ্জন নাথের পুত্র অভিরাম নাথ (৩১) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার রংমহল এলাকার মিলন চন্দ্র নাথের পুত্র শংকর নাথ (৪৩)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরী বন্ধুক, ২৩ রাউন্ড কার্তুজ, ১রাউন্ড পিস্তলের গুলি ও ৯১ রাউন্ড রিভালবারের গুলি। প্রয়াত ডাঃ এস.কে নাথের বসতঘর থেকেই এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

জানা গেছে, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে মারামারি ও অস্ত্র প্রদর্শন করে ভয় দেখায় আটকরা। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। মারামারির ঘটনায় এক মহিলাসহ ২-৩জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

অভিযানে ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও এসআই নুরুন্নবীসহ পুলিশের একটি টিম।

এ ব্যাপারে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।