খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ১২০টাকায় পুলিশ কনস্টেবল পদে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার নিয়োগ পেলেন ২৪জন স্থানীয় বাসিন্দা। “চাকরি নয়, সেবা” এই শ্লোগানে মাত্র ১২০টাকায় জেলাতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ২৪প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক। সোমবার(২৭শে ফেব্রুুয়ারি) এ উপলক্ষে সন্ধ্যায় খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিল শেডে সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করেন পুলিশ সুপার মো: নাইমুল হক।
এ সময় বিনা টাকায় পুলিশের চাকুরিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অভিভাকরা খুশিতে আবেক-আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরি পেয়েছে। অশ্রুুসিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
এসময় পুলিশ সুপার মো: নাইমুল বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি বিপিএম(বার) পিপিএম হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য হিসেবে এই নিয়োগ অন্যতম একটি ধাপ। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আপনাদের মাধ্যমে গড়ে তোলা হবে।
পুলিশ সুপার আরও বলেন, ১১ই ফেব্রুুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ঐদিন মাঠে সবাইকে নিশ্চয়তা দিয়েছিলাম যোগ্যতা এবং মেধার ভিত্তিতে কোন ধরনের অবৈধ তদবির, দালালদের দৌরাত্ম এবং অনৈতিক লেনদেন ছাড়াই পুলিশে চাকরি দেওয়া হবে। আমি আমার কথা রেখেছি। আজ আপনারা তার প্রমাণ। আমরা আশা করব কর্মক্ষেত্রে আপনারা তার প্রতিদান দেশবাসীকে দিবেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ঢাকায় ব্যবস্থা নেওয়ায় আইজিপিকে ধন্যবাদ জানান।
এসময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) দিন মোহাম্মদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়োগকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১’শ ২০টাকায় পুলিশের চাকরি পেয়েছে ২০জন মেধাবী পুরুষ ও ৪জন নারী। জেলায় এমন স্বচ্ছ নজির স্থাপনের জন্য চারিদিকে শুধু জেলা পুলিশ সুপারের বন্দনায় মুখরিত। মেধা ও যোগ্যতায় পুলিশে নিয়োগ পাওয়ায় অভিভাবক মহল আবেগ আপ্লুত। খাগড়াছড়ি পুলিশ লাইন্স ট্রেইনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক।
বিফ্রিং সূচনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে উপস্থিত প্রাথমিক ভাবে নির্বাচিত ২৪জন প্রার্থীকে এবং তাদের অভিভাবককে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান জেলা পুলিশ সুপার। অতঃপর পুলিশ সুপার নির্বাচিত প্রার্থী ও অভিভাবকদের অভিব্যক্তি শুনতে চাইলে, প্রাাথমিক ভাবে নির্বাচিত প্রার্থী ও অভিভাবকেরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছে। অশ্রুুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।




