খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গা ও রামগড় উপজেলাতে সারা দেশের ন্যায় “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাতে উদযাপিত হলো জাতীয় বীমা দিবস-২৩।আজ বুধবার(০১ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক খাগড়াছড়ি স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মুনতাসির জাহান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমান, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড এর খাগড়াছড়ি জনবীমা শাখার চিফ জোনাল ম্যানেজার মোহাম্মদ সেলিম, একক বীমা শাখার জোনাল ম্যানেজার ইসমাইল হোসেন সবুজ, জেলা কর্মকর্তা আব্দুর রহিম হৃদয়, সহকারী জোনাল ম্যানেজার শুদত্ত রঞ্জন ত্রিপুরা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বীমা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
মাটিরাঙ্গা উপজেলা: বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪র্থ বীমা দিবস উদযাপন করেছে। বুধবার(১লা মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রার বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি. এর সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) আলী হোমেনের সঞ্চালনায় ও মাটিরাঙ্গা উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান আনিছুজজামান ডালিম, মাটিরাঙ্গা চেয়ারম্যান এসোসিয়েসনের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমতউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশে এক শ্রেণির প্রতারক চক্রের কারণে বীমার উপর সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। বীমা করে মানুষ প্রতারিত হয়েছে। দেশের এ প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে বীমার প্রতি ভ্রান্তধারণা পরিহার করতে পারলে উন্নত বিশ্বের বীমার সুফল পাওয়া যাবে।
আলোচনা সভা শেষে গ্রাহদের মাঝে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো. লি. এর প্রায় সাড়ে ১১লাখ টাকা মেয়াদ উত্তর দাবি পরিশোধ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাদের আহাম্মদ ও বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা: সারাদেশের ন্যায় রামগড় উপজেলায় “আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।আজ বুধবার(০১ মার্চ) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভা:) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: সাদ্দাম হোসেন, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর জোনাল ম্যানেজার আব্দুল করিম। এতে আরো বক্তব্য রাখেন, বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি ডিজিএম পারভিন আক্তার।
আলোচনা সভায় বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ই জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন সরকার। তারই ধারাবাহিকতায় বক্তাগন বলেন, বীমা খাতকে জনগনের সেবায় আরো নিয়জিত করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনজিও,বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গন্যমান্যব্যক্তিবর্গ, স্থানীয় সংবাদকর্মীরা প্রমূখ।




