মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় জনবসতিহীন এলাকায় সরকারি কর্মসৃজন প্রকল্পে নিয়োজিত তিন ওয়ার্ডের শ্রমিকদের দিয়ে পাহাড় কেটে নিজের ব্যক্তিগত বাগানের রাস্তা নির্মাণ করছেন শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসাইন!

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় বন বিভাগের সংরক্ষিত পাহাড় কেটে চেয়ারম্যান কামাল হোসাইনের ব্যক্তিগত বাগানের রাস্ত নির্মাণ করছেন। আর রাস্তায় নির্মাণের কাজ করছেন সরকারি কর্মসৃজন প্রকল্পের ওই ইউনিয়নের ৬, ৮ও ৯নং ওয়ার্ডের নিয়োজিত শ্রমিকরা। নিয়মনীতি ভঙ্গকরে তিন ওয়ার্ডের ১২৫ জন শ্রমিককে এক জায়গায় জোরপূর্বক কাজ করাছেন। যেখানে রয়েছে চেয়ারম্যান কামাল হোসাইন ও তার ভাই মাষ্টার জামাল হোসাইনের লেবু ও মাল্টা বাগান।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি ওয়ার্ডে অন্য একটি ওয়ার্ডের শ্রমিকদের প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও প্রকল্প কমিটি আবেদন করে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এক ওয়ার্ডের শ্রমিক অন্য ওয়ার্ডে গিয়ে একত্রে কাজ করার কোন সুযোগ নেই।

সূত্রে আরো জানান, কর্মসৃজন প্রকল্পে ওই ইউপি চেয়ারম্যান পরিকল্পিত ভাবে জনবসতিহীন এলাকায় কর্মসৃজনে তার প্রকল্প দিয়েছেন। সে প্রকল্পে পাহাড় কেটে ্্যক্তিগত বাগানে রাস্তা তৈরী করছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব অভিযোগ করেন, সরকারি অর্থের অপচয় করে পাহাড় কেটে ও রিজার্ভ বনভূমির গাছ লুঠ করে নিতে সহজ করতেই রাস্তা নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান।

এদিকে জনবসতিহীন এলাকায় পাহাড় রাস্তা নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা গরীব মানুষ, চেয়ারম্যানের ইচ্ছেমত কাজ না করলে হাজিরা খাতায় অনুপস্থিত দেখায়।তারা এখানে কাজ করতে চায়নি। কিন্তু চেয়ারম্যান তাদের গালিগালাজ করছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে কাজ করছেন।

শিলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও কর্মসৃজন প্রকল্পের সর্দার মো: মানিক বলেন, চেয়ারম্যানের নির্দেশে পাহাড় কেটে রাস্তা তৈরী করা হচ্ছে। এর বাইরে তিনি আর কথা বলতে রাজি হননি।

শীলখালী ইউনিয়নের ৭,৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য হোছনে আরার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকরা কোথায় কাজ করতেছে তিনি জানের না। চেয়ারম্যান সাহেব জানেন।

এ বিষয়ে শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ইউনিয়নে কোথায় কাজ করবেন সেটা তার বিষয়। এ বিষয়ে তিনি কাউকে জবাবদিহি করতে হবে না বলেও মন্তব্য করেছেন।

বন বিভাগের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, পাহাড় কেটে রাস্তা তৈরীর খবর পেয়ে দ্রুত ওই এলাকায় লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পাহাড় কাটার অধিকার কারো নেই। আমি ইউএনওকে জানিয়েছি। পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করা হবে।

পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবু তাহের বলেন,কর্মসৃজন প্রকল্পের শ্রমিক নিয়োজিত করে শিলখালী ই্উপি চেয়ারম্যান কর্তৃক পাহাড় কাটার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।