মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) : রামুতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক যাত্রী মোহাম্মদ গনি জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়ার বাসিন্দা। দূর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহী বাস মারছার সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষনা করেন।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন দি ক্রাইমকে জানান, মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।