খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার-চট্টগ্রাম প্রধান সড়কে মাটিরাঙ্গা উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের সাপমারা এলাকায় যাত্রীবাহি বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। মা‌টিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১জন ঘটনাস্থলে নিহত ও ৮জন আহত হ‌য়ে‌ছে। রোববার(২৬শে ফেব্রুুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ড সাপ মারা নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পৌনে তিনটার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এসময় শান্তি পরিবহনের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আটকে গেলে বেঁচে যায় বাসে থাকা ৪০জন যাত্রী।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী মো: আব্দুল করিম বলেন, কিছু বুঝে উঠার আগেই বাসটি গাছের সাথে আটকে যায়। অপর যাত্রী কামাল উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আটকে গেলে আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। এঘটনায় পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষনিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনা সূত্রে জানা যায়, খাগড়াছ‌ড়ি থে‌কে ছে‌ড়ে আসা চট্রগ্রামগা‌মী শা‌ন্তি প‌রিবহন(ঢাকা মে‌ট্রো -ব ১৪-৪২৯১) সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফে‌লে। একই সময় বিপরীত দিক থে‌কে আসা(পাহাড়ে উঠাবস্থায়) পাথর বোঝাই ট্রাককে(চট্ট‌মে‌ট্রে-শ ১১-৩০৫৯) ধাক্কা মা‌রে। এ‌তে ট্রাক‌টি খা‌দে প‌ড়ে যাওয়া নি‌শ্চিত জে‌নে ট্রা‌কের চালক রাজন লাফ দি‌লে শা‌ন্তি প‌রিবহনের গাড়ির চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যায়। রাজ‌ন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বে‌রি বাজার গ্রা‌মের তাজুল ইসলা‌মের ছে‌লে ব‌লে জানা যায়।

এ সময় শা‌ন্তি প‌রিবহ‌নের চাল‌কসহ ২জনকে আহত অবস্থায় খাগড়াছ‌ড়ি আধুনিক জেলা সদর হাসপাতা‌লে নেয়া হ‌য়ে‌ছে জানা গে‌ছে। তবে চালক ও আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

মা‌টিরাঙ্গ থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, পু‌লিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। তিনি অরো বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। তবে এঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে সব যাত্রী।