নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনের আয়োজন করা হয় গত ২৫ফেব্রুয়ারী শনিবার। দিনব্যাপী উক্ত প্রদর্শনী দিবস উদ্যাপনের আয়োজন ছিল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে। প্রদর্শনী উপলক্ষে পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রাণির স্টল স্থাপন করা হয়। এর মধ্যে ছিল গরু, ছাগল, বাঁছুর, বিভিন্ন জাতের মুরগী, সৌখিন পাখি, ফুড কর্ণার, প্রাণিসম্পদ প্রযুক্তি ও বেসরকারি উদ্যোক্তা স্টল। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.এম খালেকুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা পোল্ট্রি খামার মালিক সমিতি সভাপতি তৈয়ব তাহের।
সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা য়ইং নুফ্রু মারমা। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সংবাদকর্মী ও এলাকার বিভিন্ন খামার মালিকরা অংশগ্রহণ করেন। সভা শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




