মিজবাউল হক, চকরিয়া : কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন। উপজেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন অব্যাহত রেখেছে বালু দস্যুরা। গুরুত্বপূর্ন দপ্তরে লিখিত অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে জব্দ ও মুচলেকা দিয়েও বন্ধ হচ্ছে বালুখেকোদের পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন নদ-নদী ও ফসলি জমির ৪০-৫০টি পয়েন্টে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় বিশাল একটি সিন্ডিকেট। আর এতে নদী ভাঙনের পাশাপাশি হুমকিতে রয়েছে ফসলি জমি, বাড়ি-ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা পরিবেশবাদীদের। বালুখেকোদের এমন বেপরোয়া হয়ে ওঠার জন্য প্রভাবশালী রাজনীতিবিদের ছত্রছায়া ও আইনের সঠিক প্রয়োগের অভাবকেই দায়ী করছেন এলাকাবাসী।

সর্বশেষ গত মাসে ছড়াখালে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও বান্দরবান পানি উন্নয়ন বোর্ডসহ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ধর পাড়ার মৃত মানিক লাল দে এর দুই পুত্র অশোক ধর ও কেশব কুমার ধর।

জানা যায়, হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধরপাড়ার বাসিন্দা মৃত মানিক লাল ধরের মালিকাধীন ৩ একর ৩৬ শতক জমি রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে ধান সহ বিভিন্ন শাকসবজি চাষ করে আসছিলো তার পরিবারটি। ওই এলাকায় অন্তত শতাধিক সংখ্যালগু পরিবারের বসতি রয়েছে। এসব পরিবার গুলোকে বন্যার হাত থেকে রক্ষার জন্য সেখানে একটি বেড়িবাধও নির্মাণ করা হয়েছে। গত তিনমাস ধরে স্থানীয় ভূমিদস্যু আবুল কালামের পুত্র নাছির উদ্দিন, কবির আহমদের পুত্র নেজাম উদ্দিন ও মোহাম্মদ ইছাকের পুত্র শেখ বেলালের নেতৃত্বে ৪-৫ জনের একটি বালুদস্যু সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ওই এলাকার বাড়ি-ঘর গুলো। ঝুঁকির পড়েছে বেড়িবাধটিও।

এ অবস্থায় সংখ্যালগু পরিবার গুলো প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে চলতি বছরের ৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান অভিযান পরিচালনা করেন। ওইসময় একটি ড্রাম ট্রাক, ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত মালামাল জব্দ করেন। ওই স্থান থেকে সবধরণের বালু উত্তোলন বন্ধ করে জায়গার চারপাশে লাল পতাকা দিয়ে নিষেধাজ্ঞা দেন উপজেলা প্রশাসন। মাসখানিক বন্ধ থাকার পর বালুদস্যুরা আবারও বালু উত্তোলন করার জন্য ড্রেজার মেশিন বসিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরোদেম বালু উত্তোলন চালিয়ে যাবেন জানান ক্ষতিগ্রস্থ সংখ্যালগু পরিবার গুলো। প্রশাসনের নিষেধাজ্ঞা দেওয়ার পরও বালু দস্যু নাছির, নেজাম ও বেলাল উদ্দিনের নেতৃত্বে অব্যাহত বালু উত্তোলনের বন্ধ না করলে আগামী বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

ধরপাড়ার মৃত মানিক লাল দে এর পুত্র অশোক ধর ও কেশব লাল ধর অভিযোগ করে বলেন, অবাধে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে নাছির উদ্দিন, নেজাম উদ্দি ও শেখ বেলাল উদ্দিনের নেতৃত্বে একটি চক্র। তাদের বালু উত্তোলনের কারণে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ছড়াখালটি ব্যাপক ভাঙনের মুখে পড়েছে। গৃহহীন হয়ে পড়েছে বেশকিছু সংখ্যালগু পরিবার। বসতবাড়ি, আবাদি জমির ভাঙনসহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বালুখেকোদের ভয়ে লিখিত অভিযোগ দিতে সাহস পান না ভুক্তভোগীরা। কেউ যদি সাহস করে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দেয়ও, প্রতিকার মেলে না। প্রশাসনের প্রশ্রয়ে আরও বেপরোয়া হয়ে গেছে এই বালুখেকোরা। কোনো কিছুতেই থামছে না অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন।

তারা আরও জানান, আমরা নিজেদের বাড়িঘর রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য দৌড়াই প্রশাসনের কাছে; অন্যদিকে এসব অবৈধ ড্রেজারের মালিক এবং প্রভাবশালীরাও দৌড়ান অবৈধ ড্রেজার রক্ষায়। প্রশাসন কর্তৃক বন্ধ করার পরও কিভাবে চালু করে ড্রেজার মেশিন? বালু দস্যুদের ক্ষমতার উৎস কোথায় ? দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, হারবাং এলাকায় অভিযানের পর জরিমানাসহ ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছে। এরপরও বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।