নুরুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে কানাচে উন্নয়ন কাজ করেছে, যা অব্যহত রয়েছে। দেশ এখন সব দিক দিয়ে উন্নয়নের উচ্চ শিখড়ে। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বড় উন্নয়ন পদ্মাসেতু,  দেশের আনাচে কানাচে অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছে। যা অতীতের কোন সরকার করেননি।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী)বিকেলে সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রায় সব এলকায় সড়ক নির্মাণ করা হয়েছ। অথচ বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দুবার সরকারের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন দেশে হয়নি।

সাতকানিয়া উপজেলা সদরের বারদোনা বাহাদি পাড়ার খোলা জায়গায় আয়োজিত উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মৈত্রিসেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মো. ইদ্রিস।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন ।

অনুষ্টানের পূর্বে সাতকানিয়া- লোহাগাড়া মৈত্রিসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন ও নির্বাহী প্রকৌশলী মো. হাছান আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহান ও লোহাগাড়ার মুহাম্মদ মিয়া ফারুক প্রমুখ।

সাতকানিয়া উপজেলা আয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী ও আব্দুল আলিমসহ সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন জনপ্রতিনিধিররা।

এছাড়াও আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীসহ সুধীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

প্রসঙ্গত, সাতকানিয়া উপজেলার সদরের বারদোনা ও লোহগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ জলিল নগর সীমানায় টংকবতী খালের উপর সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রিসেতু নির্মাণ হচ্ছে। ৬৬ ফুট দৈর্ঘ্য এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা ।