নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ কর্তৃক সর্তা বন বিটের সংরক্ষিত বনে গাছ কাটার সময় হাতেনাতে ১জন বনখেকোকে গ্রেফতার করেছে অন্য ৪জন পালিয়ে যেতে সক্ষম হয়। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের মগঘাটা ব্লকের সংরক্ষিত বনের পোড়াঘোনা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত বনখেকোর নাম তোতাইয়া চাকমা(৫০)।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীএর পরিচালনায় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম এর নেতৃত্বে মো:আইয়ুব আলী মন্ডল,বিট কর্মকর্তা,সর্তা বিট ও সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের মগঘাটা ব্লকের সংরক্ষিত বনের পোড়াঘোনা এলাকায় পৌঁছালে গাছ কাটার শব্দ শোনা যায়। টহলটিম গাছ কাটার শব্দের উৎসের দিকে অগ্রসর হতেই ৪-৫ জনের সঙ্গবদ্ধ গাছ চোরের দল আকাশমনি গাছ কাটছে কেউবা পূর্বে কর্তিত গাছ ছেঁ করাত দিয়ে সেকশন দিতে দেখা যায়। আসামীদের ধৃত করার উদ্দেশ্যে বনবিভাগের লোক ঝাপিয়ে পড়ে ১ জন আসামীকে হাতে নাতে ধৃত করে এবং বাকী ৪ জন পালিয়ে যায়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম দি ক্রাইমকে বলেন, ঘটনাস্থল হইতে আসামীদের ফেলে যাওয়া ১৭ টুকরা বা ৩৮.৮১ ঘনফুট আকাশমনি গোলকাঠ জব্দ করা হয় এবং ১টি ছেঁ করাত ও কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সর্তা বিট অফিস হেফাজতে রাখা হয়।
ধৃত আসামীকে কোর্ট এ সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলা দায়ের করা হয় ।




