আনোয়ারা প্রতিনিধি: পুলিশি আস্কারা পেয়ে নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীসহ সহযোগিরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগে জানিয়েছেন স্থানীয়রা। মাদকসহ আটক অতপর ছাড়া পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে নবী হোসেন। বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নানাজনকে হুমকি ধমকিও দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
চলতি মাসের ১২তারিখ মধ্যরাতে পুলিশি অভিযানে ধরা পড়ে এই মাদক ব্যবসায়ী। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অদৃশ্য ইশারায় ছাড়া পায় এই মাদক ব্যবসায়ী। তার বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ মুহাম্মদপুর গ্রামের মধ্য পাড়ায়। দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশের ভাবমুর্তি নিয়েও কথা বলেছেন স্থানীয়রা। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নজরে আনার তাগিদও দিয়েছেন তারা।
স্থানীয় সুত্র জানায়, আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দীর নেতৃত্বে ৮ সদস্যের একদল পুলিশ নিয়ে সাঁড়াশি অভিযান চালায় নবীর বাড়িতে। উদ্ধার করা হয় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা আটক করা হয় জড়িত নবী হোসেনকে। ওইদিন রাতেই ছাড়া পায় নবী হোসেন।
থানার ওসি মির্জা মোঃ হাসান বলেছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। ফাঁড়ির ইনচার্জ প্রথমে অস্বীকার করলেও পরে তিনি অভিযানের সত্যতা স্বীকার করেন।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন অকপটে স্বীকার করে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনা। তবে এসংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি।
স্থানীয় সুত্রগুলো জানায়, নবী হোসেন নামের এই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত আছে এতোদিন কেউ জানতো না। ছিল লোকচক্ষুর আড়ালে। মাদক ব্যবসার ঘটনাটি প্রকাশ হওয়ার পর অনেকে হতচকিত হন। গ্রেফতারের দাবীও জানান তারা।
ইলেকট্রিক মিস্ত্রি,নামাজি ব্যক্তি,ভাল ছেলে, পীর ধরা যুবক এসব বিশষনে আখ্যায়িত হতেন নবী হোসেন এলাকায়। তাছাড়া তাকে প্রায় সময় দেখা যায় আদালতে, থানায়, ভূমি অফিসে নানা তদবির নিয়ে ঘুরে বেড়াতে। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে। নির্যাতনের হাত থেকে রেহায় পায়নি বড় ভাই আমির হোসেন ছেলে আরাফাত ছোট ভাই দেলোয়ার হোসেনও। চাচা-চাচাত ভাইয়েরাও তার মিথ্যা মামলা থেকে রেহায় পাচ্ছেনা বলে অভিযোগ ভুক্তভোগিদের।
এসআই জাহেদ জানায়,নবী হোসেন একজন প্রতারক। নিজ ছোট ভাই দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছে। অভিযোগে তাকে ইয়াবা বিক্রেতা বলেও অভিযোগ আনা হয়। কিন্তু তদন্ত করে জানা গেল ঠিক তার উল্টো। মুলতঃ দেলোয়ারের ভিটি বাড়ি আত্মসাত করার জন্য এসব অভিযোগ দেয়া হয়েছে। দেলোয়ার মানসিক রোগি বলেও জানায় তিনি। দেলোয়ারের পক্ষ থেকে দুইটি অভিযোগ নেয়া হলেও কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হয়নি উল্টো তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ দিয়ে সীমাহীন হয়রানী করা হচ্ছে বলে জানায় বড় ভাই আমির হোসেন।
সুত্র জানায়, নবীরা চার ভাই। বাবা-মা বহু আগেই মারা গেছেন। নবী ও দেলোয়ার থাকেন মা’র পৈত্রিক বসত ভিটিতে। অপর দুই বড় ভাই আনোয়ারা হোসেন ও আমির হোসেন থাকেন বাবার বসত ভিটিতে। মা মারা যাওয়ার আগে অসিয়ত করে গেছেন কোন ছেলে কোথায় বসবাস করবে। তবে প্রতারক নবী হোসেন কৌশলে এলএ শাখার টাকা উত্তোলনের নাম দিয়ে সিংহভাগ ভিটি বাড়ি রেজিষ্ট্রি করে নেয় মা’র কাছ থেকে। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধের সৃষ্টি।
শুরু হয় নবী ও দেলোয়ারের মধ্যে মামলা পাল্টা মামলা। বড় ভাই আমির হোসেনকেও মামলা দিয়ে হয়রানী করছে নবী। নবী হোসেন বহু আগে থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। ছোট ভাই দেলোয়ারকে ফাঁসাতে মাদক কান্ড ঘটায় নবী হোসেন। পরিকল্পনা ছিল মাদক দিয়ে দেলোয়ারকে পুলিশের হাতে তুলে দিয়ে পুরো ভিটি বাড়ি দখলে নেয়া। কিন্তু স্থানীয়দের বাঁধার মুখে সব ফাঁস হয়ে যায় এবং ভেস্তে যায় নবীর সব পরিকল্পনা।
ইতোমধ্যে নবী চট্টগ্রাম এলএ শাখা হতে মৃত আবদুল হামিদের তিন এতিম মেয়ের প্রায় ৩৭ লক্ষ টাকার অধিক আত্মসাত করে বলে জানা গেছে।



